অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার: অভয়নগর উপজেলার শিল্প বন্দর নওয়াপাড়া তালতলা-টেকারঘাট সড়কে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মােটরসাইকেল চালক নিহত হয়েছে। প্রত্যক্ষ দর্শীরা জানান, নিহত মোটরসাইকেল চালকের নাম কাজল গোলদার। শনিবার বিকাল সাড়ে তিনটার সময় ওই সড়কের কাদিরপাড়া এলাকায় শিকদার বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে। এলাকাবাসীর আমিনুর রহমান জানান, কাদিরপাড়া গ্রামের সামছুর রহমান গােলদারের ছেলে কাজল গােলদার মোটরসাইকেলে নওয়াপাড়া বাজারের যাওয়ার পথে টেকারঘাটগামী বালি ভর্তি একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ডাম্প ট্রাকের চাকায় কাজল গােলদারের বুক ও মাথার ওপর দিয়ে উঠে যায়, যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

আপলোডের সময় : 10:04:09 pm, Saturday, 22 June 2024