1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে শিশুর লাশ উদ্ধার!! আটক-৩ - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে শিশুর লাশ উদ্ধার!! আটক-৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৩ বার

সাদ্দাম উদ্দিন রাজ, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর পলাশে তিন বছরের শিশু মাইশার লাশ উদ্ধার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) নরসিংদী। এসময় ৩ জনকে আটক করেছেন র্যাব। আটকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা (৩৯) ও ছেলে বিল্লাল শেখ (২০)। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের আলীজান জুট মিলে র্যাবের অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সন্মেলনে সিনিয়র সহকারী পরিচালক র্যাব কমান্ডার নিশাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত গত ২১ জুন শনিবার নরসিংদী জেলার পলাশ থানায় ৩ বছরের শিশু মাইশা নিখোঁজের একটি জিডি হয়। ওই জিডির অনুসন্ধানে মাঠে নামে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। তাঁরা পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে সন্দেহভাজন বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য নরসিংদীর র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ শিশু মাইশাকে বিল্লালের পিতা জালাল মিয়া হত্যা করে শৌচাগারের সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে। পরে র্যাব শিশু মাইশার লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেন। তিনি আরও জানান আটকৃতরা ওই এলাকার ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com