1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫১ বার

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী মোনালিসা হোসেন, ভাই সরফরাজ হোসেন মৃদুলসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন।

মামলার বাদির আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ১৬৬ জনের নামে একটি সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রথমে ১৯৫ জনকে আসামি করা হয়েছে এমন গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে জানা যায় ১৬৬ জনকে আসামি করা হয়েছে। তবে এ বিষয়ে পরিষ্কার করে কথা বলতে কেউই রাজি হননি।

মামলার বাদি হাসনাত জামান বলেন, আদালতে এজাহার জমা দিয়েছি। বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এর বেশি কিছু জানি না।

জানা গেছে, গত ৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতা মেহেরপুর কলেজ মোড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। গণজমায়েত ও দাবির পক্ষের সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য দেন তারা। এ সময় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাঁশের লাঠিসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেলে নিয়ে মহড়া দিতে থাকেন। তখন আন্দোলনরত ছাত্র-জনতা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং আসামিদের হামলায় এদিক—সেদিক ছোটাছুটি করতে করতে থাকেন। এদিন আসামিদের প্রকাশ্য হুকুমে অন্যান্য আসামিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে।

এ ছাড়াও শহরের ভূমি অফিস মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে। সেখানেও আসামিরাসহ অজ্ঞাত শতাধিক সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com