
বাংলাদেশ কংগ্রেস-এর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “নির্বাচন ব্যবস্থার সংষ্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ প্রধান অতিথি হিসেবে এবং সিনিয়র এ্যাডভোকেট সুব্রত চেীধুরী (গণফোরাম), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আব্দুল লতিফ মাসুম, নির্বাচন কমিশনের সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ডঃ মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ জাসদ’র সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, বাংলাদেশ গণআজাদী লীগ’র সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান, বাংলাদেশ জাতীয় পার্টি’র মহাসচিব এ্যাডঃ জাফর আহমেদ জয়, নির্বাচন বিশেষজ্ঞ ডঃ গোলাম রহমান ভূইয়া ও রাষ্ট্রচিন্তক মোঃ আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।