1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হৃদয় ৯৫ – কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও জাতি গঠনের অঙ্গীকার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হৃদয় ৯৫ – কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও জাতি গঠনের অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধিঃ কাজল
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার

কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের ব্যাচের পুনর্মিলনী গতকাল মনপুরা পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রাক্তন সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ ও আবেগে মুখর ছিলেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা স্কুলজীবনের স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষার ভূমিকা ও জাতি গঠনের অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং সমৃদ্ধ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশের উন্নয়নে সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবে – এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এই পুনর্মিলনী বাস্তবায়নে ১৯৯৫ ব্যাচের প্রধান উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম প্রশংসনীয়। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এই মিলনমেলা আয়োজিত হয়।

প্রধান প্রধান উদ্যোক্তা হিসাবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব দবির উদ্দিন সরকার (সাবেক ৫ নং ওয়ার্ড কমিশনার), সাইফুল ইসলাম শাহীন, মোস্তফা জামান মন্ডল, মামুন, আব্দুল বারেক, আজাদ মাহমুদ, মাস্টার মুক্তার হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকগণ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের সাফল্যে গর্ব অনুভব করেন এবং ভবিষ্যতে এমন আরও আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনীতে প্রাক্তন শিক্ষার্থীরা জাতি ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পুনর্মিলনী ছিল শিক্ষার গুরুত্ব, জাতি গঠনে শিক্ষার ভূমিকা ও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার প্রতিশ্রুতির এক অনন্য উদযাপন। অংশগ্রহণকারীরা প্রতিবছর এমন মিলনমেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com