1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ছাত্রশিবিরের কম্বল বিতরণ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ছাত্রশিবিরের কম্বল বিতরণ

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমীর, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব আজিজুর রহমান সরকার (স্বপন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ মুকুল হোসাইন। এছাড়াও উপজেলা শাখার নেতাকর্মীরা সক্রিয়ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করে তাদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সংগঠনের নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগে সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি জনগণের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com