1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২, নিহত - ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২, নিহত – ২

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার

যশোরের মনিরামপুর বাজারের হাসপাতাল মোড়ে দুপুর ২.৩০ মিনিটের দিকে মালবাহী ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ভ্যানে দুইজন মহিলা ও একটি শিশু ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে যশোর গামী মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যান সড়ক পারাপার হওয়ার চেষ্টাকালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভ্যানটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও হাসপাতালে নেওয়ার পর অপর একজন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)। আহতরা হলেন, নড়াইল জেলার জাহির হোসেন’র স্ত্রী মিম খাতুন (২২) ও তার ০১বছর বয়সী শিশু কন্য। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহদের হাসপাতালে পাঠানোর পর রুপা নামে অপর এক গৃহবধু মারা যান।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় য়াতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com