1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় সরকারি স্বার্থ রক্ষার্থে নায়েব আবুল খায়েরের প্রতি হুমকি ধামকি - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:২৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় সরকারি স্বার্থ রক্ষার্থে নায়েব আবুল খায়েরের প্রতি হুমকি ধামকি

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার

যশোরের ঝিকরগাছায় সরকারি স্বার্থ রক্ষার্থে শিমুলিয়া ইউনিয়নের নায়েব আবুল খায়েরের প্রতি স্থানীয়দের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে আরএস ১৫৭৯নং দাগে সরকারি কিছু অংশ জলমহল হতে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলের লোকজন ঘন কুয়াশার মধ্যে, সোমবার (০৩ ফেব্রুয়ারী) রাতের শেষ প্রহরে মাছ ধরে নেওয়ার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বিষয়টি স্থানীয় নায়েব জানতে পেরে ঘটনাস্থলে পরিদর্শনে যান। এরপর পূর্বে থেকে ওত পেতে থাকা কিছু স্বার্থান্বেষী মহলের লোকজন নায়েবকে দেখামাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ ও বেঁধে রাখার হুমকি প্রদর্শন করছেন বলে জানা গেছে।
শিমুলিয়া ইউনিয়নের নায়েব আবুল খায়ের জানান, মাছ ধরার বিষয়ে আমি জানতে পেরে ঘটনাস্থলে আসলেই কিছু লোক গালিগালাজ সহ আমাকে বেঁধে রাখার হুমকি প্রদর্শন করছেন। আমি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি তিনি আসছেন।
সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার বলেন, হুমকি ধামকির কোন বিষয় না। নায়েব সমস্যা মনে করে আমাকে ঘটনাস্থলে ডেকে ছিলেন। আমি সেখানে গিয়েছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, আমি এসিল্যান্ডকে ব্যবস্থা নেয়ার জন্য বলছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com