1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মেসিকে শুরুর একাদশে না রাখার কারণ জানালেন কোচ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মেসিকে শুরুর একাদশে না রাখার কারণ জানালেন কোচ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৬৪ বার

চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। যদিও তার অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনো অসুবিধা হয়নি। চোট কাটিয়ে তিনি আজ (রোববার) মাঠে ফিরলেন। তবে ছিলেন না শুরুর একাদশে।

ইন্টার মায়ামির হয়ে ৫৫তম মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করলেন তিনি। ম্যাচের পর কোচ মাসচেরানো জানালেন মেসিকে শুরুর একাদশে না রাখার কারণ।

তিনি বলেন, ‘আমাদের চাওয়া ছিল লিওকে কিছু সময় খেলানো। পরিকল্পনা ছিল, ৩০-৩৫ মিনিটের জন্য ওকে মাঠে নামানো। যোগ করা সময়সহ আরেকটু বাড়তি সময় তাকে খেলতে হয়েছে। তবে সে ভালো অনুভব করছে।’

‘শুরুর একাদশে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কারণ, এটা করলে ঝুঁকির সুযোগ ছিল। সৌভাগ্যক্রমে সে ভালোভাবে শেষ করেছে। আমরা তাতে দারুণ খুশি।’-যোগ করেন তিনি।

মায়ামির পরের ম্যাচ আগামী বুধবার। কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজের কোয়ার্টার-ফাইনালে তারা লড়বে লস অ্যাঞ্জেলস এফসির মাঠে। এই সফরে মেসি সঙ্গী হবেন বলে জানালেন মাসচেরানো। তবে মাঠে নামবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

মাসচেরানো বলেন, ‘তাকে নিয়ে পরিকল্পনা হলো, তরতাজা করে তোলা এবং লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়া। আজকে যে সময়টুকু সে খেলেছে, ভালো অনুভব করেছে বলেই খেলেছে। তাকে নিয়ে ঝুঁকি নেইনি আমরা।’

‘৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি তৈরি ছিল না সে। যোগ করা সময়সহ ৪৫ মিনিট খেলেছে এবং অস্বাভাবিক কিছু হয়নি। তাই সামনে ম্যাচে তাকে নিয়ে যাওয়ার ভাবনাই আছে আমাদের।’-যোগ করেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com