1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত ১৫ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এই দেশের মানুষ এই দেশের ছেলেরা তারা আন্দোলন করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ১৫ বছরের সেই এত অন্যায় অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে মানুষ তার উপর অত্যন্ত বিরক্ত হয়ে গেছে। আর এই বিরক্ত হয়ে আন্দোলনের মাধ্যমে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় এই বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন এই ১৫ বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। ব্যাংকগুলোকে লুট করেছে ব্যাংকে তাদের টাকা জমা হয়েছে অনেক আর সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে। কোথাও যদি বিএনপির গন্ধ পেয়েছে সেখানে তাদের চাকরি হয় নাই।

ব্যবসা-বাণিজ্য হয় নাই এবং চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। পুলিশের চাকরি নিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছে তারপরে তাদের চাকরি হবে। তাও আবার তাকে আওয়ামী লীগের হতে হবে। এই অবস্থার মধ্যে দেশের যে কাঠামোর ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আবার বিএনপি নেতাকর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে গেছে তাদেরকে জেলে পাঠিয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, জেলা মহিলা দলের সভাপতি ফারাতুন নাহার প্যারিস, জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্যরা।

জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও
০১৭১৭৩৩৫৯২৮

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com