1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ-সমাবেশ: প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ-সমাবেশ: প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮০ বার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা নীলফামারী। অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ তুহিনের মুক্তির দাবিতে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে মিছিল মিটিং ও সমাবেশ করে আসছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে গতকাল মঙ্গলবার তার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের সমর্থনে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে শতশত নেতাকর্মী ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকাট নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। এখান থেকেই দুপুরে কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারন সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মুক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। বক্তারা বলেন, তুহিন ভাই শুধু একজন ব্যক্তি নন, তিনি জিয়া পরিবারের অন্যতম সদস্য। সাবেক সংসদ সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। তাকে নিয়ে আমরা গর্বিত। তার হাত ধরেই এগিয়েছে নীলফামারী। রাজনৈতিক আক্রোশে তিনি আজ নির্যাতিত।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com