1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে অজ্ঞান পার্টির মূলহোতা আব সাঈদ গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে অজ্ঞান পার্টির মূলহোতা আব সাঈদ গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭১ বার

যশোর অজ্ঞান পার্টির মূল হোতা আবু সাঈদকে আটক করে র‍্যাব -৬।
জানা যায়,সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আসন্ন পবিত্র ঈদুল আযহার নিরাপত্তা নিশ্চিতকল্পে অজ্ঞানপার্টি ও মলমপার্টিসহ বিবিধ প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৫ মে ২০২৫ র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বিকাল ৬ টা ৫০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি আবু সাঈদ শেখ (৪১), পিতা-মৃত জব্বার শেখ, গ্রাম-মীরা পাড়া (আটেরহাট)নড়াইল সদর,নড়াইল থেকে গ্রেফতার করে।
আসামি আবু সাঈদ শেখ (৪১), পিতা-মৃত জব্বার শেখ, গ্রাম-মীরাপাড়া (আটেরহাট) থানা-নড়াইল সদর,নড়াইলেরএকজন সক্রিয় মলমপার্টি ও অজ্ঞানপার্টির মূলহোতা। সে তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী মিলে সাধারণ মানুষকে টার্গেট করে কৌশলে চেতনানাশক খাবার খাওয়ায় এবং অজ্ঞান করে সবকিছু লুট/চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে প্রতারণা মামলা, চুরি মামলা, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, মাদক মামলা, সড়ক পরিবহন আইনে মামলা সহ মোট ১০ টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com