1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ ও ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ ও ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৭ বার

(৩০ মে ২০২৫খ্রিঃ) জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাস, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সংগীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটা টিম যশোর জেলার কোতয়ালী মডেল এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ সহ মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মে ২০২৫খ্রিঃ তারিখ রাত্র ০৩.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা টু বারোবাজার গামী পাকা রাস্তার লাউখালী কাদারভাগাড় কাঁচা রাস্তার মুখে ডাকাতির প্রস্তুত গ্রহণ করতঃ ডাকাতি সংঘটন করার উদ্দেশ্যে একত্রিত হওয়া সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ করেন। এ সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের FOTON মিনি ট্রাক সহ ০২টি ধারালো লোহার তৈরী গাছি দা, ০১টি হলুদ-কালো রংয়ের কাটার, ০১টি স্টীলের পাইপ, ০১টি লোহার রড, ০৬টি ফিতার তৈরী রশি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ-সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের কারেন।

উদ্ধারকৃত মালামালের বিবরণঃ-
(ক) একটি নীল-হলুদ রংয়ের FOTON মিনি ট্রাক, যাহার মূল্য অনুমান ১৪,০০,০০০/-(চৌদ্দ লক্ষ) টাকা,
(খ) ০২টি ধারালো লোহার তৈরী গাছি দা,
(গ) ০১টি হলুদ-কালো রংয়ের কাটার,
(ঘ) ০১টি স্টীলের পাইপ,
(ঙ) ০১টি লোহার রড,
(চ) ০৬টি ফিতার তৈরী রশি’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com