1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভিষেক ম্যাচে ব্রাজিলের যে একাদশ খেলাতে পারেন আনচেলত্তি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভিষেক ম্যাচে ব্রাজিলের যে একাদশ খেলাতে পারেন আনচেলত্তি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯৭ বার

প্রথমবার কার্লো আনচেলত্তির অধীনে পুরোদমে অনুশীলন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে তারা প্রথম কোনো বিদেশি হিসেবে পূর্ণ মেয়াদে কোচ বানিয়েছে। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের চূড়ান্ত সাফল্য। আগামী ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির।

বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মাঠে খেলতে নামবে ব্রাজিল। আর আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ১১ জুন ভোর ৬টা ৪৫ মিনিটে হবে ম্যাচটি। আনচেলত্তি তার নতুন মিশনের শুরুটা ভালোভাবেই করতে চান। তার ঘোষিত দলেও নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন দেখা যাচ্ছে। আসন্ন ইকুয়েডর ম্যাচের জন্য ব্রাজিলের ওয়ার্মআপেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

আনচেলত্তির অধীনে গায়াকুলে চলমান প্রস্তুতিমূলক অনুশীলন দেখে ব্রাজিলের আসন্ন ম্যাচের একাদশের প্রাথমিক রূপরেখা সাজিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। তাদের মতে– সেলেসাওদের একাদশ হতে পারে ডিফেন্সে ভ্যান্ডারসন, দানিলো, মার্কিনিয়োস, আলেক্সান্দ্রো ও অ্যালেক্স সান্দ্রোকে দিয়ে। আর মিডে থাকতে পারেন অভিজ্ঞ তারকা ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রেস পেরেইরা এবং তরুণ আন্দ্রে সান্তোস ও এস্তেভাও। আর আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন। এরকম লাইনআপ ব্রাজিলের সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

বলে রাখা ভালো, হলুদ কার্ডজনিত কারণে রাফিনিয়া সাসপেনশনে আছেন। ফলে বার্সেলোনা তারকাকে ইকুয়েডর ম্যাচে পাবে না ব্রাজিল। অন্যদিকে, আনচেলত্তির ওয়ার্মআপের ফরমেশন দেখে মনে হচ্ছে তিনি ব্রাজিলের দীর্ঘদিনের তিন ফরোয়ার্ড খেলানোর নীতি ভাঙতে চলেছেন। অর্থাৎ, অভিষেক ম্যাচে দুজনকে সামনে রেখে ৪-৪-২ ফরমেশনে লাইনআপ সাজাতে পারেন সাবেক রিয়াল কোচ। ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছিল ব্রাজিলের তিতে অধ্যায়। এরপর থেকে এখন পর্যন্ত তিন অ্যাটাকার নিয়েই খেলেছে দলটি।

ডিফেন্স লাইনে পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি। প্রাথমিক বিবেচনায় তিনি তিন ডিফেন্ডারকে খেলাতে পারেন, যদি আলেক্সান্দ্রোকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। আর তেমনটা হলে ব্রাজিল ম্যাচ শুরু করতে পারে দানিলো, অ্যালেক্স ও মার্কিনিয়োস–ত্রয়ী ডিফেন্ডার নিয়ে। তবে পুরো বিষয়টি আনচেলত্তির পরীক্ষামূলক পরিকল্পনাও হতে পারে। ফলে আসন্ন ম্যাচে ব্রাজিলের চূড়ান্ত লাইনআপ কেমন হতে পারে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

৪-৩-৩ ফরমেশন অনুযায়ী নামলে আনচেলত্তির ব্রাজিল একাদশ হতে পারে এরকম— অ্যালিসন বেকার; ভেন্ডারসন, মার্কিনিয়োস, আলেক্সান্দ্রো ও আলেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও গারসন; এস্তেভাও, রিচার্লিসন এবং ভিনিসিয়ুস। কনমেবলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বর্তমানে চারে অবস্থান করছে ব্রাজিল। তাদের পয়েন্ট ২১। আসন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com