
মাগুরা জেলার চাঞ্চল্যকর জোড়া-হত্যা মামলার আসামিকে ডিএমপি ঢাকার রুপনগর থানা এলাকা হতে র্যাব -৬ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ঘটনার পর্যালচনায় জানা যায়, মামলার বাদী ও আসামিরা প্রতিবেশি এবং পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে ১৯ মে ২০২৫ আনুমানিক রাত ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ১নং আসামি চাকু দিয়ে শিপন শেখ, মিজান শেখ ও হাসান শেখকে আঘাত করে। পরবর্তীতে আহতদের মাগুরা হাসপাতালে নেওয়া হলে হাসান শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং বাকি দুইজনকে ঢাকায় পাঠানো হয়। পরে সেদিন রাত ১০টা ৪০ মিনিটে শিপন শেখও মৃত্যুবরণ করেন। এরপর হাসান শেখের মা মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং র্যাব-৬ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।
গতকাল ০৩ জুন ২০২৫ তারিখ দুপুর ১ টার সময় র্যাব-৬, ঝিনাইদহ এবং র্যাব-০৪, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম শিপন শেখ ও হাসান শেখদ্বয়ের জোড়া হত্যা মামলার ০১ নং আসামিকে ডিএমপি ঢাকার রুপনগর থানার দুয়ারীপাড়া এলাকা হতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং র্যাব-০৪, ঢাকা এর সহায়তায় ০১নং আসামি আলআমিন মোল্যা ওরফে আলামিন (২৪), পিতা-আলম মোল্যা, সাং- আলোকদিয়া, থানা- মাগুরা সদর, মাগুরা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।