1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডাবলের পথে মুশফিক, সেঞ্চুরিতে চোখ লিটনের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডাবলের পথে মুশফিক, সেঞ্চুরিতে চোখ লিটনের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬০ বার

ক্যারিয়ারে ৪২ ফিফটির বিপরীতে ১২ সেঞ্চুরি। এর মধ্যে ৭ বার গিয়েছেন দেড়শ পর্যন্ত। মুশফিকুর রহিম টেস্ট ফরম্যাটে দেড়শ রান বা ড্যাডি সেঞ্চুরির সঙ্গে অপরিচিত নন একেবারেই। তবে ডাবল সেঞ্চুরির সঙ্গে সখ্যতা একটু কমই বলা চলে। সবশেষ পাকিস্তানেও আউট হয়েছিলেন ১৯১ রানে গিয়ে। 

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও একবার ডাবল সেঞ্চুরির দিকে চোখ রাখছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। আগের দিন শেষ বিকেলে সেঞ্চুরি পেয়েছিলেন। আজ সেটাকে নিয়ে গেলেন ১৫০– এর ওপরে। বৃষ্টি হানা দেয়ার আগে মুশফিকের স্কোর ১৫৯।

মুশফিককে বড় রানের পথে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস। ক্রিজে আসার পর থেকে খানিকটা ওয়ানডে মেজাজে খেলছিলেন তিনি। কিছুটা আগ্রাসী হতে গিয়ে বিপদেও পড়তে যাচ্ছিলেন কয়েকবার। তবে ক্যারিয়ারের ১৮তম ফিফটি ঠিকই তুলে নিয়েছেন। খেলা বন্ধের আগে তার ব্যাট থেকে আসে ৬১ রান। দুজনের জুটি থেকে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ১১৪ রান।

বাংলাদেশের সংগ্রহটাও তাতে বেশ পুষ্ট। ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান করেছে ফিল সিমন্স শিষ্যরা।

এর আগে দিনের শুরুতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা শান্ত এদিন আর ১২ রন যোগ করে ১৪৮ রানে ফিরে যান। আসিথা ফার্নান্দো সকাল থেকে ভালো সুইং পাচ্ছিলেন। সেই সুইং ব্যবহার করে মিড অনে ক্যাচ বানান শান্তকে। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থামতে হয় বাংলাদেশ অধিনায়ককে।

গলে সিরিজের প্রথম টেস্টে অবশ্য বাংলাদেশের শুরুটা এতটা ভালো ছিল না। গতকাল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারাতে হয়েছিল সফরকারীদের। স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন আসিথা ফার্নান্দো এবং থারিন্দু রত্নায়েকে। এক পর্যায়ে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

সেখান থেকে টাইগারদের পথ দেখিয়েছে দুটো দারুণ জুটি। প্রথমে মুশফিক-শান্ত মিলে যোগ করেন ২৬৪ রান। এরপর লিটন-মুশফিকের জুটি থেকে এসেছে আরও ১১৪ রান। এ জুটি এখনো ব্যাটিংয়ে আছে। সবমিলিয়ে গলে একপ্রকার দাপুটে সময় পার করছে বাংলাদেশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com