1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১১ মাসে রাজস্বে এনবিআর পিছিয়ে সাড়ে ৬৬ হাজার কোটি টাকা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১১ মাসে রাজস্বে এনবিআর পিছিয়ে সাড়ে ৬৬ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭০ বার

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষে আয়কর, ভ্যাট ও কাস্টমসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা। তিন খাত মিলিয়ে সংশোধিত লক্ষ্যমাত্রার ৮৩.১০ শতাংশ অর্জন করেছে এনবিআর। যেখানে প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুন) ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় অর্থবছরের মে ২৫ মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯৪ হাজার ৪৬০.৪৫ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২.২৬ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮৩.১০ শতাংশ এবং গত অর্থবছরের এসময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

আলোচনায় অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোর দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শও দেন।

তিনি সভায় অংশগ্রহণকারী কমিশনারদের কাছে আলাদা আলাদাভাবে তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং চলতি অর্থবছরের বাকি দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন। সবাই অর্থবছরের বাকি দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com