1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তিন দেশ থেকে ৬৮১ কোটি টাকায় আসবে এক লাখ ৫ হাজার টন সার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তিন দেশ থেকে ৬৮১ কোটি টাকায় আসবে এক লাখ ৫ হাজার টন সার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৬ বার

কানাডা, তিউনিসিয়া ও মরক্কো থেকে এক লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এর মধ্যে কানাডা থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি, তিউনিসিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৮১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৪তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সর্বমোট ৭টি প্রস্তাব উপস্থাপিত হলে সব ক’টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩টি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব রয়েছে।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ১৬৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪২.০০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) তিউনিসিয়া এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

তিউনিসিয়া থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৫০.০০ মার্কিন ডলার।

এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১৩তম (ঐচ্ছিক–৪র্থ) লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

মরক্কো থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭১০ মার্কিন ডলার।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights