1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গল টেস্টে রেকর্ডগড়া ব্যাটিং, বড় সুখবর পেলেন শান্ত-মুশফিক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গল টেস্টে রেকর্ডগড়া ব্যাটিং, বড় সুখবর পেলেন শান্ত-মুশফিক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬১ বার

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুই ইনিংসেই সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটারদের এলিট লিস্টে প্রবেশ করেন বাংলাদেশ অধিনায়ক। যার সুবাদে শান্ত-মুশফিক দুজনেই টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন।

আজ (বুধবার) ছেলেদের টেস্ট ফরম্যাটে সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শান্ত এগিয়েছেন ২১ ধাপ, ব্যাটারদের তালিকায় তিনি আছেন ২৯তম স্থানে। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক ১১ ধাপ এগিয়ে এখন ২৮তম হয়েছেন। এর আগে মিস্টার ডিফেন্ডেবল সর্বোচ্চ ১৭ নম্বরে উঠেছিলেন ২০১৭ সালে।

গলে জয়ের সম্ভাবনা জাগিয়েও পঞ্চম দিনের খেলা শেষে স্বাগতিক লঙ্কানদের সঙ্গে ড্র করে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন শান্ত। যা টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছে দিয়েছে। এর আগে ব্যাটারদের তালিকায় ২০২৩ সালে সর্বোচ্চ ৪২ নম্বরে উঠে এসেছিলেন শান্ত। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখনও সবার ওপরে মুশফিক।

এ ছাড়া গলের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করা ওপেনার সাদমান ইসলাম তিন ধাপ এগিয়েছেন, ফলে তিনিও এখন আছেন ক্যারিয়ারসেরা অবস্থান ৫৫–তে। আর ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন দাস, জাকের আলি অনিক ও মুমিনুল হক। লিটন তিন ধাপ পিছিয়ে ৪০ এবং জাকের আলি ১৪ ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে নেমে গেছেন। পাঁচ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে নেমেছেন টেস্টে বাংলাদেশের অভিজ্ঞ তারকা মুমিনুল হকও।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে গলের প্রথম ইনিংসে ফাইফার নেওয়া বাংলাদেশি স্পিনার নাঈম হাসান এগিয়েছেন ৬ ধাপ। ফলে তিনি ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে ৪৮–তে উঠেছেন। পেসার হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে হয়েছেন ৫৫তম। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। যদিও তিনি এবার ৩ ধাপ পিছিয়ে ১০–এ নেমে গেছেন। মেহেদি হাসান মিরাজ আছেন ২৩ নম্বরে। বড় অবনতি হয়েছে গলে খরুচে বোলিংয়েও কোনো উইকেট না পাওয়া পেসার নাহিদ রানার। ১৫ ধাপ পিছিয়ে তিনি ৮২ নম্বরে নেমেছেন।

টেস্ট ব্যাটারদের শীর্ষে যথারীতি জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন এবং বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যথাক্রমে জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সের কোনো পরিবর্তন হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com