১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা

মোঃ রাশেদুল ইসলাম।,বিশেষ প্রতিনিধি (বগুড়া): দীর্ঘদিন পর এলপি গ্যাসের দাম নিয়ে সুখবর এসেছে ভোক্তাদের জন্য। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

নতুন ঘোষণায় এক লাফে ৩৯ টাকা কমেছে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। বুধবার (২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডার এখন থেকে পাওয়া যাবে ১ হাজার ৩৬৪ টাকায়।

আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ, এক লাফে দাম কমানো হয়েছে ৩৯ টাকা। গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা

আপলোডের সময় : 06:31:16 pm, Wednesday, 2 July 2025