1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার স্ত্রীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন। - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার স্ত্রীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন।

স্টাফ রিপোর্টার:-মোঃ লুৎফর রহমান লিটন
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

স্ত্রীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ-তাড়াশ সংসদীয় আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার। শনিবার বিকেল সাড়ে ৫টায় শহরের ইসলামিয়া সরকারী কলেজ মাঠে পঞ্চম বারের মত জানাযা নামাজ শেষে মালসাপাড়া পৌর কবরস্থানে তাকে স্ত্রীর পাশে দাফন করা হয়।জানাযা নামাজে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাড. মোকাদ্দেছ আলী, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ডা. আব্দুল লতিফ, আব্দুল কাদের সেখ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সহ-সাধারণ সম্পাদক নূর কায়ম সবুজ, মুন্সী জাহিদ আলম, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তাফা জামান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এসএম আনোয়ার হোসেন রাজেশ, সদস্য সচিব মিলন হক রঞ্জুসহ জেলা, থানা, পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উক্ত জানাযা নামাজে অংশ নেন। এর আগে মরহুমের প্রথম জানাযা নামাজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ সিরাজগঞ্জে আনা হয়। পরে শনিবার সকাল ১০টায় তাড়াশে দ্বিতীয় ও বেলা ১২টায় তার নিজ গ্রাম রায়গঞ্জ উপজেলার ধুবিলের আয়শা ফজলার হাই স্কুল মাঠে তৃতীয় ও দুপুর ২টায় রায়গঞ্জের ধানগড়া হাই স্কুল মাঠে চতুর্থবারের মত জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টায় সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ-তাড়াশ সংসদীয় আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার ঢাকায় তার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শোক জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com