1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চিকিৎসা ও পুনর্বাসনে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চিকিৎসা ও পুনর্বাসনে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৬ বার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিশ্রুত অর্থ আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরী চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা রইলো। আমরা আশা করি, আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও কমাবে এবং তাদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়তা করবে।’

দুর্যোগের সময় যারা দ্রুত সাড়া দিয়েছেন, বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও যেকোনো কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights