1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রিয়ালে ফেরার স্বপ্নে টটেনহ্যামের বিশাল প্রস্তাব পায়ে ঠেললেন আর্জেন্টাইন তরুণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রিয়ালে ফেরার স্বপ্নে টটেনহ্যামের বিশাল প্রস্তাব পায়ে ঠেললেন আর্জেন্টাইন তরুণ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার

আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবেই বিবেচনা করা হয় নিকো পাজকে। রিয়াল মাদ্রিদের একাডেমির এই খেলোয়াড় এখন খেলেন ইতালির ক্লাব কোমোতে। জোর গুঞ্জন, চলতি দলবদলেই তাকে দলে ভেড়াতে বড় অঙ্কের অর্থ খরচ করতেও রাজি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার

নিকো পাজের দলবদলের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার ক্লাব কোমোর কোচ সেস্ক ফ্যাব্রেগাস। সিরি আ’র ম্যাচে  লাৎসিওর বিপক্ষে কোমোর জয়ের দিনে আলো ঝলমলে পারফরম্যান্স করেছেন এই ২০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। পাঁজ ম্যাচে চমৎকার এক অ্যাসিস্টের পাশাপাশি অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করেন। যার সুবাদে কোমো ২-০ গোলে জয় পায়।

২০ বছর বয়সী এই ফুটবলার বিরতির পরপরই দুর্দান্ত এক থ্রু-বল দিয়ে আনাস্তাসিওস ডুভিকাসকে প্রথম গোল করান। এরপর ৭৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে নিখুঁত ফ্রি-কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

দলের জয়ের পরপরই কোচ ফ্যাব্রেগাস টটেনহ্যামের প্রতি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। দলবদলে এবেরেচি এজে টটেনহ্যামের প্রথম পছন্দ ছিল। কিন্তু এই ইংলিশ তারকা আর্সেনালে যোগ দেয়ায় পাজের দিকে হাত বাড়িয়েছে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা।

 

ম্যাচ শেষে ফ্যাব্রেগাস সাংবাদিকদের বলেন, ‘আমি খুব শান্ত ও স্বস্তিতে আছি, নিকো এখানে কোমোতে খুব খুশি। ও সত্যিকারের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়।’

ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও সর্বশেষ খবরে জানিয়েছেন, কোমোকে প্রথমে ৪০ মিলিয়ন ইউরোর (৫৬৪ কোটি টাকা) প্রস্তাব দিয়ে  প্রত্যাখ্যাত হওয়ার পর টটেনহ্যাম এবার ৫০ মিলিয়ন ইউরোর (৭০৫ কোটি টাকা) নতুন প্রস্তাব দিতে প্রস্তুত। তবে, কোমো পাজের মূল্য ধরেছে প্রায় ৭০ মিলিয়ন ইউরো (৯৮৭ কোটি টাকা) এবং এখন পর্যন্ত পাজ কিংবা ক্লাব—কেউই এই দলবদলে আগ্রহ দেখায়নি।

এদিকে আরেক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পাজের জন্য টটেনহ্যাম গত রাতে (২৪ আগস্ট) ৭০ মিলিয়ন ইউরোর সমমূল্যের প্যাকেজ প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছে কোমো। এই আর্জেন্টাইন তারকা এই মুহূর্তে বর্তমান ক্লাবেই থাকতে চান।

মূলত ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে ফেরার লক্ষ্য মাথায় রেখেই তিনি আপাতত ক্লাব ছাড়তে চান না। রিয়াল অপর ক্লাবের সমমূল্যের প্রস্তাবেই এই আর্জেন্টাইনকে দলে ভেড়াতে পারবে। ২০২৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জন্য পাজের রিলিজ ক্লজ মাত্র ১০ মিলিয়ন ইউরো। তবে সেক্ষেত্রে কোমোকে যথাযথ ক্ষতিপূরণ দেবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com