1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার

 

পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে স্বামী আশিকুর রহমান শাওনকে রোববার সকালে আটক করেছে পুলিশ।

নিহত লিমা দিয়াড় বাঘইল গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং পার্শ্ববর্তী জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ৬ বছর আগে শাওনের সঙ্গে লিমার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

‎লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে আমাকে রাত ৩টার দিকে মোবাইলে কল করে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন আমার বোনের মরদেহ খাটের ওপর শুইয়ে রেখে বসে আছে।

‎স্থানীয়রা জানান, দাম্পত্য কলহ নিয়ে লিমা-শাওন দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।

‎পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে নিহত গৃহবধূ লিমার স্বামী শাওনকে আটক করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, প্রাথমিকভাবে জিডি অনুযায়ী ময়নাতদন্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত লিমার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যার অভিযোগ তদন্ত করার পর বিস্তারিত তথ্য জানা যাবে। এর পর হত্যা মামলা হিসেবে নথিভূক্ত করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com