1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমার স্বামীর ওপর ফ্যাসিস্ট আমলেও এত নৃশংস হামলা হয়নি: নুরের স্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমার স্বামীর ওপর ফ্যাসিস্ট আমলেও এত নৃশংস হামলা হয়নি: নুরের স্ত্রী

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬০ বার

 

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি।

রোববার (৩১ আগস্ট) দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বামীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ঙ্কর হামলা হবে তা ছিল কল্পনাতীত।

নুরের স্ত্রী বলেন, আমার লাইফটা সম্পূর্ণ আলাদা। তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ তারিখ ঘটনাটি যখন ঘটে, তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি। স্তব্ধ হয়ে গেছি। কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।

মারিয়া নুর বলেন, ওর (নুর) শারীরিক অবস্থা এখনও ভালো নয়। শারীরিকভাবে এত আঘাত করা হয়েছে— ব্রেন, নাক, চোয়ালে আঘাত পেয়েছে। ভেতর থেকে মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলছিলেন, ৩৬ ঘণ্টা অবজারভেশনের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

নুরের স্ত্রী আরও বলেন, এই শঙ্কার মধ্যে মিডিয়ার সামনে আসা সহজ নয়। কিন্তু ওর অবস্থা জানার জন্য আমি হাসপাতালে এসেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা যেন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com