1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নলকূপের পাইপ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নলকূপের পাইপ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার

 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি নলকূপের পাইপ থেকে টানা তিন দিন ধরে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সেই গ্যাসে দাউ দাউ করে জ্বলছে আগুন। এ অদ্ভুত দৃশ্য দেখতে ইতিমধ্যেই স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে প্রতিদিন। ঘটনাটি ঘটেছে উপজেলার রংছাতি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে নিরাপদ পানি সংগ্রহের জন্য বাড়ির মালিক আবুল কাশেম একটি গভীর নলকূপ বসান। তখন থেকেই নলকূপের ভেতরে অস্বাভাবিক শব্দ শোনা যেত। সম্প্রতি নলকূপটি খুলে ফেললে সেখান থেকে গ্যাস বের হতে শুরু করে। আগুন ধরালে তা মুহূর্তেই জ্বলে ওঠে।

বাড়ির গৃহিণী আমিরন নেছা বলেন, প্রথমে বিশ্বাস হয়নি। পরে দেখি সত্যিই আগুন জ্বলছে। সেই আগুনে দুই দিন রান্নাও করেছি। কিন্তু এখন ভয় লাগছে, তাই বন্ধ করে রেখেছি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, এই এলাকায় আগেও কয়েক জায়গায় এভাবে গ্যাস উঠেছিল। তিনি বলেন, “গ্যাসের প্রকৃতি ও উৎস জানার জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা জরুরি। না হলে কৌতূহলবশত কেউ বিপদে পড়তে পারে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি সত্যিই গ্যাস, তবে দুর্গন্ধমুক্ত। অসতর্কভাবে ব্যবহার করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com