1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশ কর্মকর্তা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার

 

পুলিশ ক্যাম্পের দায়িত্ব পালনকালে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যুর ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, রোববার শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টে সমস্যা ছিলো।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা আলমগীর ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com