1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নেপাল সফরে হামজাকে ছাড়াই পরিকল্পনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নেপাল সফরে হামজাকে ছাড়াই পরিকল্পনা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার

 

বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেওয়ায় পূর্ণতা পেয়েছে বাংলাদেশ জাতীয় দলে। সোমবার জাতীয় স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন করিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার আগে ঢাকায় আজ শেষবারের মতো অনুশীলন করবে দল। আগামীকাল কাঠমান্ডু যাওয়ার কথা। সবকিছু পরিকল্পনামাফিক চললেও বড় ধরনের শূন্যস্থান এখন বাংলাদেশ শিবিরে। নেপালের বিপক্ষে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা পুরো দলে। কোচ, ম্যানেজার– কেউই নিশ্চয়তা দিতে পারছেন না হামজা খেলবেন কিনা। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

কয়েকদিন আগে লিস্টার সিটির হয়ে খেলেছিলেন হামজা। শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহামের বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পান ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলার। যদিও তাঁর চোটটা গুরুতর নয়। কিন্তুু হালকা ইনজুরি হলেও লিস্টার যে হামজাকে ছাড়বে না, তা হয়তো জানা হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সেই কারণেই ম্যাচের চার দিন আগেও হামজার ব্যাপারে কিছুই বলছে না বাফুফে।

গতকাল অনুশীলনের মাঝে হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজা প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বল ঠেলে দেন ম্যানেজমেন্টের দিকে। পরিকল্পনায় হামজা আছে কিনা এমন প্রশ্নে স্প্যানিশ এ কোচ যে উত্তর দিলেন, তাতে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে নেপাল ম্যাচে হামজা খেলছেন না, ‘এই দলটি প্রস্তুুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত নাও আসতে পারে সমস্যা হবে না।

গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে খেলেছিলেন হামজা। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন তিনি। নেপালের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ বলে কানাডাপ্রবাসী শমিত সোম খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। বাফুফে আশায় ছিল হামজাকে হিমালয়ের দেশে নিতে। কিন্তুু পরিস্থিতি বলছে ভিন্ন কথা।

জাতীয় দলের অন্যতম তারকা তপু বর্মনও অনুধাবন করেছেন নেপালে থাকবেন না হামজা, ‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে, এর পরও সে আসার চেষ্টা করছে যতটুকু জেনেছি। যদি আসতে না পেরে আমাদের একটু কষ্ট হবে। তবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে।

হামজা ইস্যু ছাপিয়ে কোচ এখন মনোযোগ দিতে চান নেপাল ম্যাচ নিয়ে। পুরো দল নিয়ে প্রথমবার অনুশীলন করতে পারায় খুশি এ স্প্যানিয়ার্ড। ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা একসঙ্গে অনেক দিন থেকেই খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারবো আমরা একসঙ্গে, এটা যথেষ্ট।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com