1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা, জামায়াতের নিন্দা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা, জামায়াতের নিন্দা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার

 

জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা একাংশের) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহতাআলার কাছে দোয়া করছি।

তিনি আরও বলেন, অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুষ্কৃতকারীদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হোন। বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com