
ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অর্ধশতাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।
সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, যুগ্ম জেলা ও দায়রা জজ লুৎফর রহমান ও বিএডিসি পরিচালক সহ ঠাকুরগাঁও বিচার বিভাগের সকল বিচার বিভাগীয় কর্মকতা অন্যান্যরা।