1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ আগুন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ আগুন

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার

যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট সিটিতে সংবাদমাধ্যমে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ৯ তলা ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। লন্ডনের ফায়ার সার্ভিস জানিয়েছে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক থেকে দমকল বাহিনীর দল যোগ দিয়েছে। এছাড়া দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে।  একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং বেশ কিছু ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, পুলিশ জানিয়েছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি তদন্ত ও নিয়ন্ত্রণে রাখতে আরও কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন বলেও জানান তারা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট সিটি এলাকার পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে। একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে স্থানচ্যুত বাসিন্দাদের জন্য। কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার হয়নি। আগুনে কারও মৃত্যু হয়েছে বা কেউ আহত হয়েছেন বলে কোনো খবর হয়নি। হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিলো, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com