
সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর কর্তৃক ১৮৯ পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার।
সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর এর একটি আভিযানিক দল ০৬ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ রাত ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন উত্তর তিনানী বাজারস্থ তানবীরুল উম্মাহ মাদরাসার গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আসামী ১) মোঃ মাফাজ উদ্দিন(৩৩) এবং ২) মোঃ আরফান রেজা (২০), উভয় জেলা-শেরপুরদের আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ১৮৯ (একশত ঊননব্বই) পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, বহন কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেলসহ ০১টি বাটন মোবাইল ফোন উদ্ধার পুর্বক আলামত জব্দ করে। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫৬,৭০০/- (ছাপ্পান্ন হাজার সাতশত) টাকা।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় জব্দকৃত আলামত সহ ধৃত আসামীদের হস্তান্তর করা হয়েছে।