1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মানিকগঞ্জে পুলিশের ৩ সদস্যকে ধরে বেধড়ক পিটুনি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মানিকগঞ্জে পুলিশের ৩ সদস্যকে ধরে বেধড়ক পিটুনি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

 

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে অভিযোগ তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। রোববার এ ঘটনা ঘটে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।

আহত পুলিশ সদস্যরা হলেন—সদর থানার সাব-ইন্সপেক্টর কামাল হোসেন, কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

জানা গেছে, রোববার দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার সন্তান গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দায়ের করেন। বিকেলে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলসহ অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ও তার পরিবারের সাথে কথাবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিন পুলিশ সদস্য মারধরের শিকার হন।

সদর থানা পুলিশকে খবর দেয়ার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে।

আহতদের মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, এসআই কামাল হোসেন সবচেয়ে বেশি আহত হয়েছেন। তার নাক ফেটে গেছে। বাকি দুজন পুলিশ সদস্যও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনজন পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন। অভিযুক্ত ও তার ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com