
ঠাকুরগাঁওয়ে শিশুদের জন্য দু’মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পুকুরে এ প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়।
এ সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর প্রশিক্ষক আনিসুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সাঁতার প্রশিক্ষনে জেলার প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী শিশু অংশ নেয়। সপ্তাহে শুক্রবার ও শনিবার দুদিন প্রশিক্ষন দেয়া হবেচলবে দুমাস পর্যন্ত।