1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলার প্রতিটি আসনে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের প্রার্থী করা হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে অধ্যাপক ডাঃ জিয়াউল হক জিয়া, গাইবান্ধা-২ (সদর) আসনে আনিসুজ্জামান খাঁন বাবু, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে শামিম কায়সার লিংকন, গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ফারুক আলম সরকার।

দলীয় সূত্র জানায়, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এ ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে বিএনপির প্রস্তুতি আরও জোরদার হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights