1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস ও হলদে পাখিদের নিয়ে বিশ্ব চিন্তা দিবস পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস ও হলদে পাখিদের নিয়ে বিশ্ব চিন্তা দিবস পালন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার

বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল দম্পত্তির জন্ম দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা পরিষ্কার-পরিচ্ছন্নতা টাই বাধা শেখা এবং শিশুদের নিয়ে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানুর বেগম চৌধুরী, জেলা কোষাধ্যক্ষ ছালেহা খাতুন, স্থানীয় কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা মুক্তা,ওয়ারেন্ট গাইডার আজিজা আখতার জাহান, শিক্ষিকা প্রীতি গাঙ্গুলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইডারসহ অন্যান্যরা।

বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী গাইড সদস্যরা প্রতি বছর এই দিনে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করে থাকেন।

সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড়শতাধিক গাইডার, গাইড মেয়েরা ও হলদে পাখির ঝাক শিশুরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পরে পুরস্কার বিতরণ করা হবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com