1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্রগ্রামের ফটিকছড়িতে তারাবির নামাজ শেষে মুসল্লিকে কুপিয়ে জখম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্রগ্রামের ফটিকছড়িতে তারাবির নামাজ শেষে মুসল্লিকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৯ বার

তালহা চৌধুরী রুদ্র,নিজস্ব প্রতিনিধিঃ ফটিকছড়িতে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার সময় মোহাম্মদ আজম খান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় কয়েক দুর্বৃত্ত। মসজিদের জায়গার বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরাণ চৌধুরী মসজিদে এই ঘটনা ঘটে। আহত আজম খান স্থানীয় মরহুম মোহাম্মদ ইসলামের তৃতীয় পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, শুক্রবার রাত নিজ বাড়ি মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হতেই স্থানীয় নুরুল আজম প্রকাশ টিন আজম, রুবেল, রুবেলের ভাগিনা মোস্তাফা এবং নাঈমের নেতৃত্বে ৫-৭ জন ব্যক্তি রাম দা, লোহার রড ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আজমের ওপর অতর্কিত হামলা করে। তারা আজমকে মাথায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরে অন্য মুসল্লিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আজম খানকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।আজম খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় নুরুল আজম প্রকাশ টিন আজম এলাকার মসজিদের কিছু জায়গা নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ আছে। এটা নিয়ে তার সঙ্গে আজম খানসহ মসজিদ কমিটির লোকজনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই মূলত নুরুল আজমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার নাজমুল আলম বলেন, এরকম একটা ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে থানায় ভিকটিমের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে বলা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com