1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদের আগেই জিম্মি নাবিকদের মুক্ত করা নিয়ে যা জানা গেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদের আগেই জিম্মি নাবিকদের মুক্ত করা নিয়ে যা জানা গেল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার
ঈদের আগেই জিম্মি নাবিকদের মুক্ত করা নিয়ে যা জানা গেল

ইয়ুথ ডেস্ক
নাবিকদের মুক্ত করতে বিভিন্ন মাধ্যমে জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাহাজটির মালিকপক্ষ এসআর শিপিং। কয়েকদিন পরই ঈদ। এর আগেই জিম্মি নাবিকরা মুক্তি পাবেন বলে আশা করছে তাদের পরিবার। তবে হতাশ করেছে জাহাজটির মালিকপক্ষ।

মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ।

জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে দাবি করে এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ এসআর শিপিং জানিয়েছে, জিম্মি নাবিকদের ঈদের আগে ফিরিয়ে আনার সম্ভাবনা কম।

এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম বলেন, ২০১১ সালে জিম্মি হওয়া জাহাজ এমভি জাহান মণি যত দিনে উদ্ধার হয়েছে, তারচেয়ে কম সময়ে এবারের সংকটের অবসান হবে বলে আমরা আশাবাদী। জাহাজ ও নাবিকদের উদ্ধারে নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি তিনি। ডেইলি-বাংলাদেশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com