1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশসহ প্রতিবেশী দেশে গ্যাস নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ ভারতের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশসহ প্রতিবেশী দেশে গ্যাস নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ ভারতের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার
বাংলাদেশসহ প্রতিবেশী দেশে গ্যাস নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ ভারতের

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে গ্যাস নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত।

আগামী দুই মাসের মধ্যে উত্তর-পূর্ব গ্যাস গ্রিডকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করবে। এটিকে বাংলাদেশসহ চারটি প্রতিবেশী দেশের গ্রিডের সঙ্গে সম্প্রসারিত ও একীভূত করার পরিকল্পনা করছে দেশটি।

অন্যদেশগুলো হলো- নেপাল, ভুটান এবং মিয়ানমার। শ্রীলংকাকেও সংযুক্ত করার পরিকল্পনাও চলছে।

ভারতের নেতৃত্বে একটি বিশাল গ্যাস গ্রিড দ্বারা দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশগুলোর বাড়িঘর, কারখানা এবং শিল্প প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন জ্বালানী পরিবহন অদূর ভবিষ্যতে বাস্তবায়ন হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পে সংশ্লিষ্ট দুই জন বলেছেন, গ্যাস গ্রিড আন্তঃসংযোগের পরিকল্পনা এখনো কাজ করছে।

যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, তবে মিয়ানমার, বাংলাদেশ, নেপাল এবং ভুটান উত্তর-পূর্ব গ্যাস গ্রিডের মাধ্যমে ভারতের জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হবে।

গ্যাস গ্রিডগুলোকে সংযুক্ত করার মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে ভারত জ্বালানি শক্তির সম্পর্ককে বিস্তৃত করবে এবং এই অঞ্চলে জ্বালানি শক্তি স্থানান্তরকে ত্বরান্বিত করবে।

কারণ ভারত তার প্রতিবেশী-প্রথম নীতির অংশ হিসেবে আন্তঃসীমান্ত জ্বালানি বাণিজ্যের সুবিধা গ্রহণ করে। ভারতে বর্তমানে সরবরাহের জন্য নেপাল ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সংযোগ রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com