1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর ভারতের নির্বাচনের পর: পররাষ্ট্রমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ভারতের নির্বাচনের পর: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার
ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

সরকারপ্রধান প্রথম দ্বিপক্ষীয় সফর কোথায় করতে চান জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা এখনো আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে গণমাধ্যমের সংবাদের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও সেটি দেখেছি।

আগামী মে মাসজুড়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দেশটির ৪ জুন সরকার গঠন করার কথা রয়েছে।

গত বছরের (২০২৩) সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠক করেন তিনি।

বাংলাদেশে দ্বাদশ নির্বাচনের আগে ওই সফর ছিল সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর শেষ সফর। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর করেন জার্মানিতে।

গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। তবে সেটি দ্বিপাক্ষিক সফর ছিল না, বহুপাক্ষিক প্রোগ্রামে অংশগ্রহণের বিষয় ছিল। দিল্লি সফরের আগে এমন আরও বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com