1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার
ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আগামী ৭২ ঘণ্টায় এ তাপপ্রবাহের মাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এ কারণে রাজধানীসহ এসব অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

বুধবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এছাড়া এর মাত্রা আরো বাড়তে পারে। এ কারণে ঢাকাসহ এই ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুইদিন এই তাপপ্রবাহ বাড়ার শঙ্কা থেকেই হিট অ্যালার্ট জারি করা হয়েছে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে।

এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com