1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শপথ নিলেন নতুন দুই মেয়র ও পাঁচ চেয়ারম্যান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শপথ নিলেন নতুন দুই মেয়র ও পাঁচ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার
শপথ নিলেন নতুন দুই মেয়র ও পাঁচ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন। পাশাপাশি পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরাদেরও শপথ অনুষ্ঠান হয়েছে আজ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তেজগাঁওয়ে নিজের কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই সিটির মেয়ররা হচ্ছেন যথাক্রমে কুমিল্লার তাহসিন বাহার সুচনা এবং ময়মনসিংহের একরামুল হক টিটু।

পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন—কুড়িগ্রামের এ এন এম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আবদুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।

04-04-24-PM_Two City Mayor And Five Zila Parishad Charimen Oath-20প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা (ছবি: ফোকাস বাংলা)

পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

04-04-24-PM_Two City Mayor And Five Zila Parishad Charimen Oath-17প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিয়েছেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলররাও (ছবি: ফোকাস বাংলা)

গত ৯ মার্চ সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিজয়ী হন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সুচনা। তিনি কুমিল্লার প্রথম নির্বাচিত নারী মেয়র।

একই দিনে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন একরামুল হক টিটু। সূত্র: বাসস।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com