1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে এক নারীকে অপহরণ করে স্বর্ণালংকারসহ টাকা লুট - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে এক নারীকে অপহরণ করে স্বর্ণালংকারসহ টাকা লুট

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের অভয়নগরে শয়তানের নিঃস্বাস মুখে দিয়ে এক নারীকে অপহরন করে মোবাইল ফোন স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শিল্প বন্দর নগরীর নওয়াপাড়া নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নওয়াপাড়া নুরবাগ এলাকা থেকে বোরহান ও শিশির নামের দুজন ব্যক্তি ভুক্তভোগী নারীর মুখে শয়তানের নিঃশ্বাস স্প্রে করে নওয়াপাড়া সরকারী কবরস্থান নামক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই মহিলার কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা, মোবাইল ফোন ও হাতের বালা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে বিষয়টি রাজঘাট শিল্পঞ্চলের শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচাকে অবগত করে ভুক্তভোগী নারীর পরিবার। পরবর্তীতে রবিন অধিকারী ব্যাচার সহযোগীতায় ভুক্তভোগী নারীর তথ্য অনুযায়ী মঙ্গলবারে ওই বাড়ি থেকে বাড়ির ভাড়াটিয়া নাওয়াপাড়া বৌ বাজার এলাকার ফিরোজ সরদারের ছেলে রাজু সরদার ও তার স্ত্রীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগী নারীর স্বামী ওহাব আকুঞ্জি জানান, বুরহান, শিশির, রাজু ও তার স্ত্রী আমার স্ত্রীকে মারধর করে এবং অপহরন করে টাকা মোবাইল ও হাতের বালা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্তা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com