1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রধানমন্ত্রীর দিল্লি-বেইজিং সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রধানমন্ত্রীর দিল্লি-বেইজিং সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৬ বার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দিল্লি নাকি ভারতে সফর করবেন এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দিল্লি তো আমাদের চেয়ে কাছে। বেইজিং একটু দূরে।’

বৃহস্পতিবার (৯ মে) ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কৌশলী জবাব দেন মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই প্রধানমন্ত্রীর সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে। নির্বাচনের পর সরকার গঠন হবে। তারপর না প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক হবে।

প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে কথা হচ্ছে। কোনটি আগে হতে পারে বেইজিং না দিল্লি, হাছান মাহমুদের কাছে প্রশ্ন রাখা হয়। জবাবে তিনি বলেন, দিল্লি তো আমাদের চেয়ে কাছে। বেইজিং একটু দূরে। প্রধানমন্ত্রীর অনেক আগে থেকে ভারত সফরের কথা রয়েছে। তাদের সেখানে যেহেতু নির্বাচন, সেটা শেষ না হওয়া পযন্ত কখন সফর হবে সেটি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com