1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহেশপুর এলাকা হতে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহেশপুর এলাকা হতে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯০ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন জমিদার পাড়া এলাকা হতে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প সুত্রে জানা যায়, ১০ এপ্রিল ২৪ র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ভগবতীতলা গ্রামের আবুল হোসেন সিকদারের বাড়ির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গভীর রাতে মহেশপুর থানাধীন ভগবতীতলা গ্রামের মোঃ আবুল হোসেন সিকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী নতুন কোলা গ্রামের আতিয়ার রহমানের পুত্র আক্তারুল (২৭) কে ও মোঃ আক্তারুল ইসলাম (২৭) এবং ভগবতীতলার মৃত মোতালেব সরদারের পুত্র শরিফুল (৩০) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৯৩ বোতল ফেনসিডিল ০২টি মোবাইল নগদ ৯২০/- টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com