1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাহবাগ মোড়ে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ৩৫ প্রত্যাশীরা, আটক ১৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাহবাগ মোড়ে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ৩৫ প্রত্যাশীরা, আটক ১৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০০ বার

নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের সদস্য সচিব রাসেল, আল-আমিন, আজম, রিমা আক্তার, মানিক দাস, হুমায়ূন কবির, লিমা আক্তারের নাম জানা গেছে। আজ শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা।

এর আগে রাজু ভাস্কর্য থেকে গণভবন অভিমুখে পদযাত্রা নিয়ে বের হন আন্দোলনকারীরা। পরে পুলিশ জাতীয় যাদুঘরের দক্ষিণ পাশে তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে অন্তত এক ঘণ্টা বাগবিতণ্ডা চলে আন্দোলনকারীদের।

বাগবিতণ্ডার সময়ই আন্দোলনকারীদের একাংশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শাহবাগ মোড়ে চলে যান। তাদের ধাওয়া করতে গেলে বাকি অংশও ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমানের নেতৃত্বে একটি দল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

তখন অন্তত ১৫ শিক্ষার্থীকে আটক করা হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে। এছাড়া ভয় পেয়ে শিক্ষার্থীদের একটি অংশ স্থান ত্যাগ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights