1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রায়পুরায় বিএনপির নেতার আ.লীগে যোগদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রায়পুরায় বিএনপির নেতার আ.লীগে যোগদান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৯ বার

সাদ্দাম উদ্দিন রাজু, নরসিংদী: দুই যুগ আগে অভিমান করে আ. লীগ ছাড়েন নরসিংদী রায়পুরা উপজেলার সাবেক পাড়াতলী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন (আবু নুর)। উপজেলা বিএনপিতে যোগ দিয়ে পান সহসভাপতির পদ। দীর্ঘ ২৪ বছর পর অভিমান ভেঙে আবারো আ. লীগে ফিরলেন তিনি। রবিবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেহবাহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আ. লীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা। মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার পূর্ব পুরুষরা আ. লীগ পরিবারের সদস্য ছিলেন। জন্মসূত্রেই আমি আ. লীগ করতাম। ভুল বোঝাবুঝির কারণে মনে কষ্ট নিয়ে আ. লীগ থেকে চলে যাই। প্রকৃতপক্ষে আ. লীগই এ দেশের উন্নয়নের রাজনীতি করে। আ. লীগ ছাড়া এ দেশের উন্নয়ন করা সম্ভব না। সেই উন্নয়নের অংশীদার হতে সাবেক মন্ত্রী ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর আহবানে সাড়া দিয়ে আ. লীগে যোগ দিয়েছি। বক্তব্যের শেষে আসন্ন পাড়াতলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আ. লীগ সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুছ আলী ভূঁইয়া, পৌর আ. লীগ সভাপতি মাহবুব আলম শাহীন, সহসভাপতি হারুনুর রশীদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, রিয়াজ মোরশেদ খান, মঞ্জুর এলাহী, মেহবাহ উদ্দিন মিতুল, খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসাইন, পাড়াতলী ইউনিয়ন আ. লীগ সদস্য সচিব মোগল মাস্টার প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com