1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৭ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ঝিনাইদহ সদর থানা এলাকা হতে র্যাব – ৬ অভিযান চালিয়ে ১০৬ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত ২ মাদক কারবারি গ্রেফতার। র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প সুত্র থেকে জানা যায়, ০৪ জুলাই ২০২৪ ইং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন গান্না ইউনিয়ন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন গান্না গ্রামের মোঃ তারিকুল ইসলামের বসত বাড়ীর দোতলা বিল্ডিং এ বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০১ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলো : মোঃ আলহাজ্ব (২০), পিতা- মোঃ আসাদুল ইসলাম, সাং- একতারপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ এবং মোছাঃ লতা খাতুন (৩০), স্বামী- তারিকুল ইসলাম, সাং- গান্না, থানা- সদর, জেলা- ঝিনাইদহ। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ১০১ বোতল ০১টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com