1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৩ বার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। আজ ৫ জুলাই ২০২৪, শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন মহোদয়। বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার মহোদয় উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন।

No description available.

বিভাগীয় কমিশনার মহোদয় বলেন সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর। সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান, সকল ইউনিয়নে আরো ছিলেন সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। বিভাগীয় কমিশনার মহোদয়ের কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে ও সার্কিট হাউজে সালামী প্রদান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com