1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে মরহুম বাবলুর স্মরণে কর্নেটের শোকসভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে মরহুম বাবলুর স্মরণে কর্নেটের শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৮ বার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সাবেক সভাপতি মরহুম সৈয়দ নূর হোসেন বাবলুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের তাতিপাড়া এলাকায় আমাদের বাজার মার্কেটের দ্বিতীয় তলায় কর্নেটের কার্যালয়ে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ শামীম ফেরদৌস টগরের সভাপতিত্বে এ সময়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সারোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ইকবাল, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল্লাহ বাবু, নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের সংগীত শিক্ষক মোহাম্মদ আবুল হাসিবুর রহমান স্বপন, সুর সপ্তক সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, সংগীত শিল্পী এনামুল হক বাবুসহ অন্যান্যরা। এ সময় মরহুম সৈয়দ নূর হোসেন বাবলুর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com